সিরাজগঞ্জ উল্লাপাড়া ঐতিহ্যবাহী রেলওয়ে ব্রিজ
সিরাজগঞ্জ উল্লাপাড়া রেলওয়ে ব্রিজ
ঘাটিনা গ্রাম অনেক পুরাতন একটি গ্রাম প্রায় ব্রিটিশ উপনিবেশিক শাষনামলের আগে থেকেই এই গ্রামের অস্তিত্ব রয়েছে। নামকরনের সঠিক কোন ইতিহাস জানাযায়নি যদিও তবে ঘাটিনা গ্রাম তার স্বর্ণসন্তানদের দ্বারা ঠিক ই তার নাম সারাদেশে মাথা উচু করে তুলে ধরেছে। ঘাটিনাতে রয়েছে বিখ্যাত শতবর্ষী রেল ব্রিজ ঘাটিনা রেলওয়ে সেতু যা উপনিবেশিক শাষনামলে নির্মান করা এক অনবদ্য সুন্দর স্থাপত্ত্যকলা। আর এই ঘাটিনা ব্রিজের কোলেই সিরাজগঞ্জের সূর্যসন্তানেরা ১৯৭১ সালে প্রথম প্রতিরোধ গরে তোলে পাক-হানাদারদের বিরুদ্ধে। রেলব্রিজের পাশেই বাঙ্গালী নদীর বুকচিড়ে নির্মান হয়েছে ঘাটিনা সেতু যা ঘাটিনা গ্রাম কে উল্লাপাড়া সদরের সাথে সংযুক্ত করেছে ওপর দিকে পাশাপাশি সাধারন সেতু ও রেল সেতু মিলে দর্শনিয় একটি স্থানের তৈরি করেছে, এখানেই ধারন করা হয়েছে বিখ্যাত চলচিত্র চন্দ্রগ্রহনের বেশ কিছু অংশ।
এখানে বিকেল বেলা পরিবার নিয়ে ঘোরার জন্য সুন্দর একটি জায়গা যা আপনি উপভোগ করতে পারেন। এটি উল্লাপাড়া উপজেলা থেকে অল্প কিছু দূরে অটো করে মাত্র ১০ টাকায় যেতে পারবেন।
এখানে ঘুরতে আসলে সকলে সতর্ক থাকবেন ব্রিজের উপর উঠলে যখন-তখন ট্রেন আসতে পারে বিষয় টি অবশ্যই মাথায় রাখবেন।
মন্তব্যসমূহ